খাঁচা
পড়া: 167
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
মিইয়ে যাওয়া মুড়ির বাটি।
সম্পর্ক থেকে ক্রমশ ফুরোয়
সাইকেলের টিউবের
চোরা লিকের মতো বিশ্বাস।
মাঝে মাঝে গ্যারেজে
সরি নামক পট্টি লাগাতে হয়,
দুদিন পর
আবার সেই একই কাব্য-বিন্যাস।
হাওয়া দিলেই ফুলে ওঠে,
হাওয়া গেলেই চুপসে যায়,
প্রেম এখন আর প্রেম নেই —
পাংচার সারানোর অভ্যেস মাত্র।
আসলে,
ভালোবাসা বলে কিচ্ছু নেই-
রক্ত মাংসের খাঁচা ছাড়া...
প্রকাশনা তথ্য: অপ্রকাশিত।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর