তবু থামেনি হাঁটা
পড়া: 138
ডাউনলোড: 1
প্রিন্ট/PDF: 0
কাঁসার থালায় কাজুবাদামের আশির্বাদ
তারপর হেঁটে চলেছি
ভটপাড়ার ধূলো ওড়ানো রাস্তা দিয়ে,
মাধনগর স্টেশন পেরিয়ে,
জয়পুরহাটে
শৈশবের দুরন্তপনা জমা রেখে,
সীমান্তশিখা ডিঙিয়ে
সোজা বুনিয়াদপুর পশ্চিমে,
ঠিক যেন সূর্যের মতো
পূর্ব থেকে পশ্চিমে।
মাঝে কতবার আটকে গেছে পা
ক্লান্তিতে;
নাকি ক্লান্তিটাই রেখেছিল বেঁধে পা...?
সরে গেছে কত স্নেহের হাত
বিচ্ছেদের বাঁকে বাঁকে-
তবু থামেনি হাঁটা...
পশ্চিমে এসেও
পড়েনি কোন দাঁড়ি
বিটঘুটে হাঁটায়-
হয়তো
শ্মশানের আগুনে পড়বে
মস্ত বড় দাঁড়ি।
সেদিনই থামবে এই হাঁটা
প্রকাশনা তথ্য: অপ্রকাশিত
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর