স্মৃতি ও নস্টালজিয়ামূলক কবিতা মুক্তছন্দ
রিফিউজি

রিফিউজি

পড়া: 79 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সুজন মন্ডল

দেশভাগে পাল্টে গেছে
সাতপুরুষের ঠিকুজিকুষ্ঠি
নতুন মানচিত্রে মুরগির মতো বাঁচা—

সেখানে নেই স্বপ্ন বাড়ি,
সাধের বাগান, আনন্দ মাঠ
আছে শুধু দুঃখপুকুর, হতাশদিঘি—

সেদিনের দেশভাগের ছেঁড়া মানচিত্রে
আজও উপসংহার শূন্য নদীর মতো বয়ে যায়
এক একটি রিফিউজি জীবন—
প্রকাশনা তথ্য: উত্তরবঙ্গ সংবাদ,
রুদোক সাহিত্য পত্রিকা,

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা