বিরহের কবিতা ছন্দ কবিতা
শূন্যস্থান

শূন্যস্থান

পড়া: 61 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সুজন মন্ডল

তোমার, সব অভিযোগ গুলো
সযত্নে নিলাম মাথায় তুলে -
হোক না সেটা শজারু কাঁটা
দোষী আমি, আমারই ভুলে...

শুধু অভিযোগেই থেমে যেওনা
লিখে রাখো যাবতীয় দন্ডনামা
তোমার শান্তির আকাশে জ্বলা
বিদ্রোহী আমি, করোনা ক্ষমা...

বারশো চুয়ান্ন রজনী পর
বুঝেছি আজ, হে ভগবান :
ভালবাসা যেটুকু ছিল,
তার অধিক ছিল শূন্যস্থান...!!
প্রকাশনা তথ্য: রুদোক সাহিত্য পত্রিকা
কালি কলম মনন ওয়েবজিন

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা