প্রেমের কবিতা গদ্য কবিতা
তুমিহীনা, বেঁচে রয়েছি

তুমিহীনা, বেঁচে রয়েছি

পড়া: 64 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সুজন মন্ডল

ভালোবাসার ঋণ মেটাতে গিয়ে
চেনা শহরের অচেনা দরজায়
মেরেছি টোকা,

পৃথিবীর সমস্ত অক্ষর
কবুতরের ঠোঁটে খুঁটে,
গড়েছিলাম একটিমাত্র কবিতা—

শিরোনামে ছিল, ধ্বংসের ভেতর
এক চিমটি সবুজ আলো।
কুড়ানো পাখির ডানায়
ঘুড়ির মতো উড়িয়েছিলাম স্বপ্ন...

বুঝিনি দমকা হাওয়ার টানে;
ছিঁড়ে যাবে সুতো!
তবুও উড়িয়েছি
হরিণের নাভির ঘ্রাণে
মাতাল বেশে...

অথচ, শেষমেশ
ঘাসের ছেঁড়া ফাটা আঁচলে;
কয়েদির চোখের মতো
বেঁচে রয়েছি :
তুমিহীনায়...





(১৩.১১.২০২৬)
প্রকাশনা তথ্য: অপ্রকাশিত।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা