ভয়
পড়া: 44
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
রক্তে গুলে গেছে,
ফরেনসিক টেস্টেও পড়েনা ধরা।
ভয় এখন হাড়ে, মজ্জায়,
শিরা উপশিরায় জেগে থাকে —
নিঃশ্বাসের মতো হেঁটে বেড়াই।
ক্রমশ গিলে খায়
ঘুমকে, স্বপ্নকে,
মানুষকে...
ভয় যেন এখন
সূর্যের আলোর মতো
ঝলক মেরে,
বুঝিয়ে দেয় মিসাইলের চেয়েও
বেশি খতরনাক...
তবুও
বেঁচে আছি ভয়ের ভেতরেই-
ভয়কে জড়িয়ে
(১৩.১১.২০২৬)
প্রকাশনা তথ্য: অপ্রকাশিত।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর