একটুখানি ভালোবাসা পেলে
পড়া: 42
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চটকে
পান্তা ভাত
ফুঁটো টিনের চালে শান্তিতে ঘুম
তারপর অনন্য তৃপ্তির ঢেঁকুর তুলে
পেরিয়ে যাওয়া যায় অনন্ত নক্ষত্রবিথি
একটুখানি ভালোবাসা পেলে
আধপেটা থেকেও
গাওয়া যায় রবীন্দ্র সংগীত ।
(১৭.০২.২০২৬)
প্রকাশনা তথ্য: অপ্রকাশিত।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর