সমাজসচেতনতামূলক ও প্রতিবাদী কবিতা মুক্তছন্দ
উৎসব

উৎসব

পড়া: 86 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সুজন মন্ডল

বলছিলাম কি
ওরা তো জানতেই পারল না
নভেম্বরের চৌদ্দ তারিখ
ওদেরই উৎসবের দিন?

অথচ
হিংস্র মুনাফাবাজের কারখানায় পচে,
বুঝেছে হাড়ে হাড়ে
উৎসব কাকে বলে,
আর উৎসব কাদের নয়...

ওদের হাতে তো বই থাকার কথা ছিল,
ছিল রঙ-পেন্সিল, খেলনার বয়স
এখন হাতে কালি, মুখে ধুলো-
চোখে সেই মঞ্চের আলো,
যে মঞ্চে ওদের ডাক পড়েনি -

বলছিলাম,
ওরা যদি আজ
এই উৎসবে সামিল হতে না পারে —
তাহলে কী হবে
এই চোখ-ধাঁধানো মঞ্চ বেঁধে...?

মঞ্চ তো থাকবেই,
শুধু থাকবে না
যাদের ঘামে মঞ্চটা দাঁড়িয়ে আছে।






(১৪.১১.২০২৫)
প্রকাশনা তথ্য: রুদোক সাহিত্য পত্রিকা।
ফেসবুক পেজ।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা